খুলনায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রযুক্তিবিহীন বিশ্ব কল্পনা করা এখন অসম্ভব। সে কারণে দেশে প্রযুক্তি বিষয়ে পরিপূর্ণ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে।
এজন্য ডিপ্লোমা শিাকে আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকদিন পূর্বেই খুলনা ও মোংলা সফর করেছেন। তিনি বন্ধ শিল্প-কারখানা চালু করাসহ খুলনা ও মোংলায় নতুন শিল্প কলকারখানা নির্মাণের কথা বলেছেন। খুলনা আবার শিল্পসমৃদ্ধ হবে এবং আমাদের তরুণদের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কেসিসি প্রশাসক মঙ্গলবার ১১ নভেম্বর সকালে নগরীর শিববাড়ী মোড়ে গণপ্রকৌশল দিবস ২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে খুলনায় আয়োজিত র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ‘‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ’’ প্রতিপাদ্য নিয়ে আইডিইবি-খুলনা জেলা শাখা এ র্যালির আয়োজন করে। প্রশাসক বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে র্যালিটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে প্রশাসকের নেতৃত্বে শহিদ হাদিস পার্কে এসে শেষ হয়। তিনি আইডিইবি-র গৌরবোজ্জ্বল ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দসহ খুলনার সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট-এর শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।
এর আগে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর সোনাডাঙ্গায় আইসিএমএবি কার্যালয়ের সম্মুখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে পালন উপলক্ষ্যে আয়োজিত র্যালির উদ্বোধন করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান দ্যা ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) সমগ্র বিশ্বের সাথে মিল রেখে খুলনায় এ র্যালির অয়োজন করে। উল্লেখ্য, আধুনিক হিসাব বিজ্ঞানের জনক রুকা প্যাসিওলি’র প্রতি সম্মান প্রদর্শন এবং হিসাববিজ্ঞান শিক্ষার গুরুত্ব, ব্যাপ্তি ও প্রসারের জন্যই ১০ নভেম্বরকে ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ঘোষণা করা হয়।
প্রশাসক বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন। র্যালিটি আইসিএমএবি-এর নিজস্ব কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।
ভোরের আকাশ/রই