শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

কুয়াকাটায় ঘুড়তে এসে ভ্যান উল্টে নারী চিকিৎসকের মৃত্যু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নাবিলা নুসরাত (৩২) নামে এক নারী চিকিৎসক।

মিশ্রিপাড়া বৌদ্ধবিহার দেখতে যাওয়ার পথে পর্যটকবাহী ইঞ্জিনচালিত একটি ভ্যান উল্টে এ দুর্ঘটনা ঘটে।এতে আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরেক চিকিৎসক।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুয়াকাটার মিশ্রিপাড়া বৌদ্ধবিহার এলাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাবিলা নুসরাত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি ৪২তম বিসিএসের মাধ্যমে চিকিৎসক হিসেবে নিয়োগ পান।

আহত ডা. মাইনুল ইসলাম শুভ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত। তিনি নিহতের স্বামী বলে পরিচয় দিয়েছেন।

আহত চিকিৎসক ডা. মাইনুল ইসলাম শুভ জানান, শুক্রবার তারা দুজন ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে আসেন। পরে ওশান ভিউ হোটেলে অবস্থান করেন। শনিবার বিকেলে ইঞ্জিনচালিত ভ্যানে করে মিশ্রিপাড়া বৌদ্ধবিহার দেখতে যাচ্ছিলেন তারা। পথে একটি বিড়াল ভ্যানের চাকার নিচে চলে এলে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই ভ্যানটি উল্টে যায়। এতে ভ্যানে থাকা দুই চিকিৎসকসহ আরও দুই পর্যটক ছিটকে পড়ে আহত হন।

দুর্ঘটনায় নাবিলা নুসরাতের মাথা ভ্যানের নিচে চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তুলাতলী হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বিএনপির নাম ব্যবহার করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: এমপি মানিক

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে আনার পর ইসিজি করে নাবিলা নুসরাতকে মৃত ঘোষণা করা হয়। তবে দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। নিহতের সঙ্গে থাকা ব্যক্তি নিজেকে তার স্বামী পরিচয় দিয়েছেন। বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/ইউএম
 

কুয়াকাটা

শেয়ার করুন: