কমলনগর উপজেলা মনিটরিং কমিটির সদস্য মনোনীত হলেন এড: ফখরুল ইসলাম

কমলনগর উপজেলা মনিটরিং কমিটিতে গণ্যমান্য প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কমলনগর উপজেলা কমিটির সদস্য এডভোকেট ফখরুল ইসলাম।
বাংলাদেশ জাতীয় সংসদ-এর মাননীয় হুইপ এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন প্রদান করেছেন।
গত (২২ সেপ্টেম্বর)২০২৬ তারিখে হুইপ মহোদয়ের কার্যালয় থেকে প্রেরিত এক পত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়। হুইপ মহোদয়ের পক্ষে তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) একেএম আজিম স্বাক্ষরিত পত্রে বলা হয়, জনগণের স্বার্থ ও অধিকার সুরক্ষায় জনাব ফখরুল ইসলাম সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলে হুইপ মহোদয় প্রত্যাশা প্রকাশ করেছেন।
পত্রে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম ও তদারকির স্বার্থে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে দ্রুত যোগাযোগ, পরামর্শ ও প্রয়োজনীয় সমন্বয় করার জন্য অনুরোধ জানানো হয়।
এদিকে, উপজেলা মনিটরিং কমিটিতে ফখরুল ইসলামকে প্রতিনিধি মনোনীত করায় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, এমপি মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন কমলনগর উপজেলা যুবদলসহ স্থানীয় সর্বস্তরের নেতাকর্মীরা।
ভোরের আকাশ/এম