শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

গাইবান্ধায় জমির ক্রেতার বিরুদ্ধে স্ত্রীর অপপ্রচার প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় জমির ক্রেতার বিরুদ্ধে স্ত্রীর পরিকল্পিত অপপ্রচার ও মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ প্রচারে স্বামী আশরাফুল ইসলাম এক সংবাদ সম্মেলন করেছেন। 

সোমবার (২৭ জুলাই) দুপুরে শহরের স্থানীয় সাপ্তাহিক অবিরাম পত্রিকা অফিসের হলরুমে এক লিখিত সংবাদ সম্মেলন করেন ওই নারীর স্বামী আশরাফুল ইসলাম। 

উক্ত সংবাদ সম্মেলনে আশরাফুল ইসলাম জানান, তিনি সেনাবাহিনীতে চাকরিকালীন সময়ে সঞ্চিত অর্থ দিয়ে সাঘাটা ঘুড়িদহ ইউনিয়নের ডাকবাংলা বাজারস্থ ঝাড়াবর্ষা মৌজায় জমি ক্রয় করেন। পরে তিনি স্ত্রী সানজিদা শেলী শাপলার যৌথ সিদ্ধান্তে ক্রয় করা আড়াই শতক জমির ওপর তিনতলা ভবন নির্মাণ করে বসবাস করতে থাকেন। কিন্তু টাকার প্রয়োজনে পার্শ্ববর্তী এলাকার অ্যাডভোকেট জিল্লুর রহমানের কাছে তিনতলা ভবনসহ গত ৮ এপ্রিল রেজিস্ট্রিকৃত দলিল মূলে জমি বিক্রি করেন। 

জমি রেজিস্ট্রির পর স্ত্রী শাপলা ও শ্বশুর শাহাদুজ্জামান সাজু এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে ওই ভবনসহ জমির দখল অ্যাডভোকেট জিল্লুর রহমানের কাছে হস্তান্তর করেন। জমি বিক্রয়ের পর থেকে স্ত্রী শাপলা ক্রেতা জিল্লুর রহমানের বিরুদ্ধে নানা অপবাদ দিয়ে অপপ্রচার শুরু করেন। একপর্যায়ে সানজিদা শেলী শাপলা গত ৮ মে ওই ভবন ও জমির দেখভালের জন্য জিল্লুর রহমানের নিয়োগ করা কেয়ারটেকার আসাদুজ্জামানকে সন্ত্রাসী বাহিনী দিয়ে বাড়ি থেকে বের করে দেন। 

এ ঘটনায় এ নিয়ে আসাদুজ্জামান গত ২০ মে সাঘাটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (৬৭/২০২৬) দায়ের করেন। ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করলে শাপলা স্বেচ্ছায় রাতেই বাড়ি ছেড়ে চলে যায়। 

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, তিনি নেশাগ্রস্তও না বা অনলাইনে জুয়াও খেলেন না। তার স্ত্রী শাপলা জমির ক্রেতা অ্যাড. জিল্লুর রহমানের রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা প্রভাবিত হয়ে সম্পূর্ণ উদ্দেশ্যে প্রণোদিতভাবে মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ প্রচার করছেন। তিনি এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলের প্রতি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। 

আরও পড়ুন

`কোন অবস্থাতেই মাদকাসক্ত পরিবারের কাউকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না'

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওই এলাকার লিয়াকত আলী, আসাদুজ্জামান পারভেজ, আশরাফুল প্রমুখ।

ভোরের আকাশ/রই 


 

আশরাফুল ইসলাম

শেয়ার করুন: