শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আরো দুটি নতুন মামলা

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ৯:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আরো নতুন দুটি মামলা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর)  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জে নতুন দুটি মামলা দায়ের করা হয়েছে।

গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দুইটি দায়ের করেছে পুলিশ। মামলা দুটিতে ৮২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ২৮৫ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত দুই মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া থানায় মামলা দুটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঢাকা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের কয়েকটি স্থানে সন্ত্রাসী কার্যক্রম চালায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এসব ঘটনায় গোপালগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের পুত্র ব্যারিস্টার শেখ নাইমকে প্রধান আসামি করে ৬৮ জনের নাম উল্লেখ করে এবং ২৫০ জন অজ্ঞাতনামাসহ ৩১৮ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে, গোপালগঞ্জের কোটালীপাড়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, কোটালীপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠালো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।

আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের গণপূর্ত অফিসের একটি পিকআপ ভ্যানে এবং সদর উপজেলার উলপুর নামক স্থানে অবস্থিত গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

ভোরের আকাশ/তা.কা

 

 

নতুনগোপালগঞ্জমামলা

শেয়ার করুন: