শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

লোহাগাড়ায় বিএনপির অভ্যন্তরে অসন্তোষের অভিযোগ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় বিবিবিলা শান্তি বিহার পরিদর্শন ও কঠিন চীবর দানোৎসবে অংশ নিয়ে ধর্মীয় সম্প্রীতি ও সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, এমপি।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা শান্তি বিহার প্রাঙ্গণে বিহার কমিটি ও গ্রামবাসীর আয়োজনে ‘দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সবাই বাংলাদেশি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য নিরাপদ। ধর্ম যার যার, দেশটা সবার—এই চেতনায় বিশ্বাসী বিএনপি। সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সম্প্রীতিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর।’ তিনি আরও বলেন, মসজিদের পাশাপাশি মন্দির, গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নে সরকার সমানভাবে বরাদ্দ বণ্টনের নীতি অনুসরণ করছে।

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে দেশের প্রতিটি নাগরিকের নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। বিবিবিলা শান্তি বিহারের সাধারণ সম্পাদক রাজিব কান্তি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত রত্নানন্দ মহাথের। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্না, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজীদ বিন আখন্দ ও সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী। এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন, বিহারের সভাপতি চিন্তাহরণ বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক রকি বড়ুয়া। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বৌদ্ধ ভিক্ষু ও দায়ক-দায়িকারাও অনুষ্ঠানে অংশ নেন।

এদিকে, ধর্ম প্রতিমন্ত্রীর গাড়িতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এবং চট্টগ্রাম ১৫ আসনের সাবেক দলীয় এমপি প্রার্থী নাজমুল মোস্তাফা আমিনের ওঠা নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি কর্মী শওকত আলীর অভিযোগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরীর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী প্রতিমন্ত্রীর গাড়ির ওপর উঠে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। তাঁর দাবি, একজন সিনিয়র নেতার সামনে এমন আচরণ হলেও তিনি কোনো প্রতিবাদ করেননি, যা সাধারণ নেতাকর্মীদের মধ্যে নেতিবাচক বার্তা দিতে পারে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় পর্যায়ের এক বক্তব্যে বলা হয়, মন্ত্রীর গাড়িতে ওঠা ব্যক্তিগত ইচ্ছার বিষয় হলেও গাড়ি আটকে গ্লাস ভাঙা, গাড়ির ওপর উঠে হুমকি দিয়ে জোরপূর্বক ওঠার চেষ্টা কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না।

আরও পড়ুন

পরিস্থিতির উন্নতি না হলে বন্ধ হবে কারখানা

এ ধরনের পেশিশক্তিনির্ভর আচরণ রাজনীতিতে সম্মান, শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ নষ্ট করে। অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে সতর্ক করা হয়, এমন আচরণ অব্যাহত থাকলে ভালো মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। রাজনীতিতে একই দলের নেতাকর্মীদের মধ্যে বৈরিতা ও হিংসা-হানাহানি কারও কাম্য নয়। এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক লোহাগাড়া উপজেলা বিএনপির সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী বলেন, বিভিন্ন কারণে নাজমুল মোস্তফা আমিনের সঙ্গে সাতকানিয়া-লোহাগাড়ার দলীয় নেতাকর্মীদের দূরত্ব সৃষ্টি হয়েছে। চকরিয়ার বরইতলী এলাকায় মন্ত্রীর গাড়িতে একজন বিতর্কিত নেতাকে দেখে কয়েকজন নেতাকর্মী হট্টগোল শুরু করেন। এ সময় মন্ত্রী ও নাজমুল মোস্তফা আমিনের নিরাপত্তার স্বার্থে তিনি তাঁদের অন্য একটি গাড়িতে তুলে অনুষ্ঠানে নিয়ে যান।

অপরদিকে, অপরদিকে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন বলেন, “আমি নির্বাক, ব্যথিত, মর্মাহত ও গভীরভাবে দুঃখিত। লোহাগাড়ায় মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীকে আমরা প্রত্যাশিত সম্মান ও যথাযথ মর্যাদা দিয়ে বরণ করতে পারিনি। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক।”

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: