শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জুলাই শহীদ দিবস উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ২:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশ মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকালে জেলা পুলিশের উদ্যোগে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে কক্সবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। এ সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, মহান জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন

নানা আয়োজনে কুষ্টিয়ায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’

তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে জনগণের জানমালের নিরাপত্তা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

পুষ্পস্তবক অর্পণ শেষে মহান জুলাই আন্দোলনের সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ভোরের আকাশ/জেআ

জুলাই শহীদ দিবসজুলাই আন্দোলনকক্সবাজার জেলা পুলিশ

শেয়ার করুন: