শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের পার্থক্য ভুলে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

তিনি বলেন, হাটহাজারীকে সম্প্রীতি, মানবিকতা ও সামাজিক সৌহার্দ্যের দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে সব ধরনের বৈষম্য, অবিচার ও অবহেলার অবসান ঘটাতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে হাটহাজারীর মির্জাপুর বৌদ্ধ বিহারে আয়োজিত বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, সমান অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছে। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি আরও বলেন, সমাজে স্থিতিশীলতা, ন্যায়বিচার ও সমৃদ্ধি প্রতিষ্ঠার জন্য প্রত্যেককে নিজ নিজ ধর্মের মানবতা ও শান্তির শিক্ষা অনুসরণ করতে হবে। পাশাপাশি কোনো মহল যাতে উসকানি দিয়ে সাম্প্রদায়িক বিভেদ কিংবা সামাজিক অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

নিজ এলাকার উন্নয়ন প্রসঙ্গে ব্যারিস্টার মীর হেলাল বলেন, জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্যেই প্রধানমন্ত্রী তাঁকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেছেন। নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ায় হাটহাজারীর মানুষের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী মাত্র ছয় মাসের মধ্যেই হাটহাজারী সফর করে স্থানীয় মানুষের সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন চাহিদার কথা শুনেছেন। ইতোমধ্যে স্থানীয় জনগণের বিভিন্ন দাবির বাস্তবায়নেও উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য নয়, বরং দেশের সব ধর্মের মানুষের উপাসনালয়ের উন্নয়নে সরকার সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্যে নীতিমালা ও নির্ধারিত বরাদ্দ অনুযায়ী বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

হাটহাজারীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং সামগ্রিক অবকাঠামোগত অগ্রগতি তাঁর অন্যতম অঙ্গীকার। এলাকার মানুষের প্রত্যাশা পূরণে উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

খুলনা ডিজিটাল কম্পিউটার ফেয়ারের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

তিনি আরও বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সম্মান ও সহমর্মিতার চর্চা বাড়াতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলাই হওয়া উচিত সবার অভিন্ন লক্ষ্য।

অনুষ্ঠানে মির্জাপুর বৌদ্ধ বিহারের ভান্তে, বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকা এবং বিভিন্ন পর্যায়ের সেবক-সেবিকারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: