খুলনায় বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ দলিল লেখক সমিতির পূর্ব ঘোষিত ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে চলমান কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার (১০ অক্টোবর) খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে খুলনা জেলা দলিল লেখক সমিতির আয়োজনে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে সকল বক্তাগণ দলিল লেখকগণের মৌলিক ৭ দফা দাবি বাস্তবায়নের পক্ষে জোরালো বক্তব্য রাখেন।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান এম এ রশিদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব কে এস হোসেন টমাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল হক মিয়া, ভাইস চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মল্লিক, সিনিয়র যুগ্ম মহাসচিব এস এম আয়নাল হক, সিনিয়র যুগ্ম মহাসচিব আলহাজ্ব ফিরোজ আলম, যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন মোল্লা, যুগ্ন মহাসচিব রুহুল আমিন খান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিল লেখক সমিতি খুলনা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এবং পাইকগাছা উপজেলা শাখার সভাপতি গাজী বজলুর রহমান, আরো উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সকল জেলার প্রতিনিধিবৃন্দ মোঃ বাহাউদ্দিন খন্দকার (খুলনা), মোঃ ফিরোজ হাসান (খুলনা), মোহাম্মদ তরিকুল ইসলাম (বাগেরহাট), এম এম মজনু (সাতক্ষীরা), বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন (যশোর), আবু সাঈদ মৃধা (নড়াইল), মোহাম্মদ আব্দুল মমিন (কুষ্টিয়া), শামসুজ্জামান (চুয়াডাঙ্গা), শেখ শহীদ ইকবাল, সিরাজুল ইসলাম (মেহেরপুর), এছাড়াও বক্তব্য রাখেন মোঃ আলমগীর হোসেন (বটিয়াঘাটা), মোঃ সেলিম খান (ডুমুরিয়া), আব্দুল লতিফ (রুপসা), মোহাম্মদ ইসরাফিল সরদার (দৌলতপুর), মোঃ মহসিন (দাকোপ), এস এম আব্দুর রহমান (তেরোখাদা), কাজী আজিজুল হক (কয়রা) সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/ এনউব