শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৩৮) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) ভোর ৪টার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের সুন্দরগঞ্জ পৌরসভার হুড়াভায়া খাঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক সাইফুল সুন্দরগঞ্জ পৌরসভার রামডাকুয়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতা ও মৃগী রোগে ভুগছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধাগামী একটি অজ্ঞাত পরিবহন ভোরে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সাইফুল ইসলামকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে তিনি পরিবহনের নিচে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ থানায় নিয়ে আসে। তবে দুর্ঘটনায় জড়িত পরিবহনের কোনো শনাক্তযোগ্য তথ্য এখনও পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘নিহত যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

ভোরের আকাশ/মো.আ.

যুবক নিহতগাইবান্ধাসড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: