শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রংপুরে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু

রংপুর ব্যুরো

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৫, ৩:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রংপুরে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় এক বৃদ্ধার (৬৫) মৃত্যু হয়েছে। 

রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মহেষা মৌজাস্থ পুরাতন পুলিশ বক্সের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

এ তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি এসএম শরীফ। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাতে রাস্তা পারাপারের সময় ওই বৃদ্ধাকে রংপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও কাউনিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ মীরবাগ বাসস্ট্যান্ড এলাকায় ঘুরে বেড়াতেন এবং স্থানীয় লোকজন তার খাবারের ব্যবস্থা করতেন বলে জানান স্থানীয়রা।

কাউনিয়া থানার ওসি এসএম শরীফ বলেন, এ ঘটনায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য আতিয়ার রহমান বাদী হয়ে অজ্ঞাত ট্রাক চালকের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশটি দাফনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

রংপুরনিহতপুলিশ

শেয়ার করুন: