শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিয়ে ভেঙে যাওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে বিয়ে ভেঙ্গে যাওয়ায় লোক-লজ্জা ও অপমান সহ্য করতে না পেরে জান্নাতুল ফেরদৌস ঐশী (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা করেছে। 

জান্নাতুল ফেরদৌস ঐশী উপজেলার আউরিয়া গ্রামের নার্সারি ব্যবসায়ী মো. জাহিদ হোসেনের মেয়ে। সে অকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় পাস করে কলেজে ভর্তি হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের ৬নং আউরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত এক মাস আগে নিহত জান্নাতুল ফেরদৌস ঐশীর বিয়ে ঠিক হয়েছিল। পাত্রপক্ষের কাছে নিহতের টপস ও টি শার্ট পরিহিত একাধিক ছবি মেসেঞ্জারের মাধ্যমে ছেলে পক্ষের কাছে পাঠালে পাত্রপক্ষ ওই বিয়ে ভেঙে দেয়। সেই কারণে তিনি অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহতের বাবা মো. জাহিদ হোসেন জানান, গত এক মাসে তার বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের তারিখও পড়েছে। ছেলে পক্ষের কাছে একটি টপস ও টি শার্ট পরিহিত ছবি কেবা কাহারা পাঠিয়েছে জানিনা। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলের পক্ষ থেকে বিয়ে ভেঙ্গে দিয়েছে। এটা আমার মেয়ে সহ্য করতে পারিনি তাই কাউকে না জানিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সন্ধ্যার পূর্বেও স্থানীয় চাচা আইয়ুব আলীর দোকান থেকে আমার মেয়ে মোবাইলের জন্য এমবি কার্ড কিনে বাসায় এসে কার সাথে যেন ফোন করে অনেক কান্নাকাটি করেছে শুনতে পেরেছিলাম।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লিমা আক্তার জানান, হাসপাতালে আসার পূর্বেই তিনি মারা গিয়েছিলেন। পরে পুলিশ সংবাদ পেয়ে লাশ থানায় নিয়ে গেছেন।

নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার জানান, সংবাদ পেয়ে লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনা সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। আগামীকাল লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হবে।

ভোরের আকাশ/মো.আ.

কলেজ ছাত্রীপিরোজপুরপুলিশআত্মহত্যা

শেয়ার করুন: