শিরোনাম
টেকনাফে মানব পাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৭: আইএসপিআরজ্বালানি মূল্যের চাপে বৈদেশিক লেনদেন, ৩ মাসে বাণিজ্য ঘাটতি ৭৪৭ কোটি ডলারএলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশআ.লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ের অনিয়ম-দুর্নীতির তথ্য চায় সংসদীয় কমিটিবাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতিনারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানেরশিশু-কিশোররই বাংলাদেশের অ্যাম্বাসেডর: প্রধানমন্ত্রীসড়ক দুর্ঘটনায় মিলবে আর্থিক সহায়তা, আবেদন যেভাবেটেকনাফে মানব পাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৭: আইএসপিআরজ্বালানি মূল্যের চাপে বৈদেশিক লেনদেন, ৩ মাসে বাণিজ্য ঘাটতি ৭৪৭ কোটি ডলারএলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশআ.লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ের অনিয়ম-দুর্নীতির তথ্য চায় সংসদীয় কমিটিবাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতিনারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানেরশিশু-কিশোররই বাংলাদেশের অ্যাম্বাসেডর: প্রধানমন্ত্রীসড়ক দুর্ঘটনায় মিলবে আর্থিক সহায়তা, আবেদন যেভাবে

শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে কুষ্টিয়ায় ‘নতুন কুঁড়ি’র বর্ণাঢ্য উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

শিশু-কিশোরদের মেধা, মনন ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের জাতীয় মঞ্চ ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বর্ণাঢ্য আয়োজন, শিশু-কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক উদ্দীন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মধ্যে লুকিয়ে থাকা মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে ‘নতুন কুঁড়ি’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তুলবে।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে উদ্বোধন ঘোষণার পর কুষ্টিয়ার শিশু-কিশোর শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানস্থলে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। এতে অংশ নেওয়া শিশুদের মধ্যে ছিল উৎসাহ ও উচ্ছ্বাস।

আয়োজকরা জানান, খুব শিগগিরই কুষ্টিয়া জেলায় নতুন কুঁড়ি’ সিজন-২-এর অডিশন ও বাছাইপর্ব শুরু হবে। এর মাধ্যমে জেলার প্রতিভাবান শিশু-কিশোররা নিজেদের যোগ্যতা ও সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পাবে।

জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান এশিয়া পোস্টকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী গত ১২ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকেই ‘নতুন কুঁড়ি’ আয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করছেন। আগামী দিনের প্রতিভাবান খেলোয়াড়, যোগ্য নেতৃত্ব ও দেশ গড়ার কারিগর তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, ‘নতুন কুঁড়ি’ সিজন-২-এ প্রতিযোগিতার পরিধি আরও বিস্তৃত হয়েছে। কুষ্টিয়া জেলায় আমাদের নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার। তবে সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় ইতোমধ্যে ১৫ হাজার প্রতিযোগী নিবন্ধন করেছে। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

সাংস্কৃতিক চেতনার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: বাদশা এমপি

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, নতুন কুঁড়ি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এর মাধ্যমে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল বিভিন্ন ক্ষেত্রে নতুন প্রতিভা খুঁজে বের করার সুযোগ তৈরি হয়েছে।

আমরা চাই, প্রতিটি প্রতিভাবান শিশু-কিশোর এ আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পাক। তাদের মধ্য থেকেই আগামী দিনে জাতীয় পর্যায়ের খেলোয়াড়, সংস্কৃতিমনা মানুষ ও যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: