বরিশালে নিকাহ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

সোমবার ১৬ ই নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ, বরিশাল জেলা শাখার আয়োজনে বরিশালে নিকাহ রেজিস্টারদের অধি ক্ষেত্র সুরক্ষার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মামুনুর রশিদ ইউসুফী,আর ও উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ অলিউল্লাহ, সভাপতি বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ বরিশাল জেলা শাখা, বরিশাল ওলামা দলের সভাপতি কাজী মাওলানা আব্দুর রব।
উক্ত অবস্থান কর্মসূচিতে কেন্দ্রীয় সহ- সভাপতি মামুনর রশিদ ইউসুফী বলেন ২০০১ সাল থেকে ২০০৫ সাল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন রাষ্ট্র পরিচালিত হয় তখন তৎকালীন আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ কাজীদের নিয়োগ বিধিমালা তৈরি করে দেন, সেখানে সু স্পষ্টভাবে উল্লেখ করেছেন not more than on what word not more than Union. বিগত ১৭ বছরে আওয়ামী সরকারের সময় এই নিয়োগ বিধিমালা পরিবর্তন করা নায়।
কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে রং দুঃখের সহিত বলতে হয় জনবান্ধব এবং আলেম-ওলামাদের বান্ধব বর্তমান তারেক রহমানের সরকার আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান তিনি ইতিমধ্যেই প্রতিটা ওয়ার্ডে তিনজন ম্যারেজ রেজিস্টার এবং প্রতিটা ইউনিয়নে দুইজন ম্যারেজ রেজিস্টার নিয়োগ করবে এই মর্মে ইতিমধ্যেই নীতিমালা চূড়ান্ত করেছেন।
যাহা নিতি নৈতিকতা বিবর্জিত। এই অবস্থান থেকে সরে এসে কাজীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে অধি ক্ষেত্র বহাল রাখার জোর দাবি জানানো হয়। যদি কাজীদের দাবি মানা না হয় তাহলে অনেক বড় দেয়া হবে। ঢাকাতে মহাসমাবেশ আয়োজন করা হয়েছে।
ভোরের আকাশ/রই