শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

মনোহরগঞ্জ-লাকসামে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

মেধার যথাযথ মূল্যায়ন এবং আগামী প্রজন্মকে উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন (সিআইপি)।

কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৩৩ জন কৃতী শিক্ষার্থীকে নগদ ১০ হাজার টাকা, সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধিত করেছেন তিনি। এছাড়া এসব মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ বহনেরও ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে এ সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত জাহান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক (প্রশিক্ষণ) অধ্যাপক ড. মো. আহম্মদ উল্লাহ।

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন (সিআইপি) অনুষ্ঠানে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন। তার ব্যক্তিগত অর্থায়নে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হান্নান, মনোহরগঞ্জ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা জিন্নত আলী, লাকসাম প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মুজিবুর রহমান দুলাল, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহসভাপতি এস.এম মনসুর, প্রচার ও মিডিয়া সম্পাদক জাহাঙ্গীর আলম মিজি, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম শফি,

সহসভাপতি মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা আবদুল খালেক মোল্লা, নির্বাহী সদস্য এটিএম শওকত হোসেন বিপ্লব, আবুল খায়ের, শাহপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসাইন, লাকসাম মডেল কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু তাহের প্রমুখ।

এ সময় মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ, সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (সিআইপি) বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামীদিনের দেশ ও জাতির সম্পদ। তাদের অর্জনের যথাযথ স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমরা বিশ্বাস করি, শিক্ষার প্রসার এবং মেধার বিকাশের মাধ্যমেই একটি শিক্ষিত, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুন

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

তিনি আরও বলেন, শুধু সংবর্ধনা প্রদান নয়, মেধাবী শিক্ষার্থীরা যাতে অর্থনৈতিক প্রতিবন্ধকতার কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়েও মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম কাজ করতে চায়। এ লক্ষ্যে সংবর্ধিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ বহনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি। ভবিষ্যতেও শিক্ষা, মানবকল্যাণ ও এলাকার সামগ্রিক সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

কাতার প্রবাসী মোহাম্মদ জসিম উদ্দিনের এ উদ্যোগে মনোহরগঞ্জ ও লাকসামের ৩৩ জন মেধাবী শিক্ষার্থী আর্থিক সম্মাননার পাশাপাশি উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার নতুন অনুপ্রেরণা পেয়েছেন। একজন প্রবাসীর নিজ এলাকার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং মেধার বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।

ভোরের আকাশ/ইউএম
 

সংবর্ধনাকুমিল্লাজিপিএ-৫

শেয়ার করুন: