শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খুলনা জেলা প্রশাসকের কাছে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দলিল লেখকগণ দুই শতাধিক বছর কাল যাবৎ বিশ্বস্ততার সাথে দেশের জনগণের সম্পত্তি সংক্রান্ত নিবন্ধন সেবা মূলক কাজ করে সরকারকে বাৎসরিক প্রায় ০৮ (আট) হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে দিয়ে থাকেন।

আইনমন্ত্রীর সহানুভূতি ও সুদৃষ্টি কামনা করে দলিল লেখক পেশার মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে নিম্নলিখিত দাবী সমূহ পেশ করা হইলঃ-

(১) দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না।

(২) দলিল প্রতি সম্মানি ভাতা ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা বাস্তবায়ন করতে হবে।

(৩) লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতিত অন্য কেহ দলিল মুসাবিদা করতে পারবে না ও দলিল রেজিষ্ট্রি করার জন্য দাখিল দিতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে।

(৪) খানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতিত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে।

(৫) থানা ও জেলা কার্যালয়ে সরকারী খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে।

(৬) যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজ পত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত কারণে দলিল

লেখা/মুসাবিধা কারক হিসাবে দলিল লেখকদের আসামী করা যাবে না।

(৭) দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।

আইনমন্ত্রীর উদ্দেশ্যে দলিল লেখকদের দাবী, বাংলাদেশের প্রায় দুই লক্ষ দলিল লেখকের প্রাণের দাবী বাস্তবায়ন করলে দলিল লেখক সমাজ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সকল কর্মসূচী বাস্তবায়নে সরকারের পাশে থাকবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে ফ্যাসিষ্ট হাসিনা বিরোধী আন্দোলনে দলিল লেখকদের নেতৃত্বে বাংলাদেশ দলিল লেখক সমাজ বার বার অংশগ্রহন করেন এবং সেই ফলশ্রুতিতে দলিল লেখকরা বার বার নির্যাতন ভোগ করছে।

আইনমন্ত্রীর কাছে দলিল লেখকরা ন্যায্যদাবী আদায় হবে বলে আশা করে। 

দলিল লেখকরা ০৭ (সাত) দফা দাবী আদায়ের জন্য ২০২৫ সনের ৮ই ফেব্রুয়ারী ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট মিলনায়তনে দলিল লেখক সমাবেশ আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন (সংসদ সদস্য)। বিশেষ অতিথি ছিলেন- ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন (মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী)। 

সেই সমাবেশে দলিল লেখকদের ন্যায্য ০৭ দফা দাবী সমর্থন করে প্রতিশ্রুতি দেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হইলে ৭ দফা দাবীগুলো বিবেচনা করবে। পরবর্তীতে সারাদেশে বিভিন্ন জেলায় মহানগরে আমরা ০৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে সভা, সমাবেশ, লিফলেট বিতরণ কর্মসূচী পালন করি। 

আরও পড়ুন

বাসাইলে শিক্ষক দম্পতির যমজ দুই ভাইয়ের সাফল্য

তারই ধারাবাহিকতায় বিগত ১৫/১০/২০২৫ তারিখে ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবে বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, (প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন)। বিভাগীয় সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন বিভাগের দলিল লেখক প্রতিনিধি ৭ দফা দাবী আদায়ের জন্য জোর দাবী জানালে বীর মুক্তিযোদ্ধা-আব্দুস সালাম, (প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন) দলিল লেখকদের প্রাণের ৭ দফা দাবীর প্রতি সমর্থন ব্যক্ত করেন। 

দলিল লেখকদের দীর্ঘদিনের ০৭ (সাত) দফা দাবী সমূহ বাস্তবায়নের জন্য আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে দলিল লেখক সমিতি।

ভোরের আকাশ/রই

আব্দুস সালাম

শেয়ার করুন: