শিরোনাম
আবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে পোনামাছ অবমুক্ত

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ৬:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম ২০২৬ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হল সংলগ্ন পুকুরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের  ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী রেজা ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ আবদুল আলীম, মাৎস্যবিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মো: আবুল মনসুর, মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের উপপরিচালক কৃষিবিদ রিপন কুমার পাল এবং ময়মনসিংহের জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আরাফাত উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও মাৎস্যবিজ্ঞান অনুষদের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ। কৃষিবিদ সামসুজ্জামান মাসুমের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. মোঃ আলী রেজা ফারুক তাঁর বক্তব্যে বলেন "আমি আশা করি মৎস্য অধিদপ্তরের এই নিয়মিত কার্যক্রম আগামীতে আরও বেগবান হবে এবং বাকৃবির অনেকগুলো পুকুরে পোনামাছ অবমুক্ত করা হবে।

ময়মনসিংহ অঞ্চল দেশের মাছ চাষের তীর্থস্থান, যেখান থেকে প্রায় ১২ হাজার কোটি টাকার মাছ সারা দেশে সরবরাহ করা হয়। বাকৃবি, বিএফআরআই ও মৎস্য অধিদপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় এই অঞ্চল মাছ উৎপাদনে এগিয়ে যাচ্ছে। আমাদের এখন বাণিজ্যিকভাবে নিরাপদ মাছ উৎপাদন এবং বিদেশে মাছ রপ্তানির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।"

আরও পড়ুন

নিয়ামতপুরে সার জব্দের পর কৃষকদের কাছে বিক্রি

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ, ঈশাখাঁ হল ও শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট, জনসংযোগ ও প্রকাশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক এবং ফিশ ফার্মসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এবছর বাকৃবির বিভিন্ন স্থানে মোট তিনশত কেজি মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদের উন্নয়ন এবং জলাশয়ের উৎপাদনশীলতা বৃদ্ধিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছে ।
 

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: