শিরোনাম
কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রীজ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফপ্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রীআজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রীঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটরকপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রীজ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফপ্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রীআজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রীঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

পদুয়ায় যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৪:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র (লোহাগাড়া শাখা)’। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে তরুণ প্রজন্মকে কম্পিউটার শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা এবং কর্মসংস্থানের উপযোগী করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পদুয়া বাজারে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী   লোহাগাড়া উপজেলা শাখা সেক্রেটারি অধ্যক্ষ আ. ন. ম. নোমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী জসীমউদ্দীন,  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল ইসলাম সিকদার, আরো  উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সেলিম,  মোঃ নাজিম, মুহাম্মদ মিজবা, মোহাম্মদ আরমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সবার দোয়া ও ভালোবাসা নিয়ে নতুন এই প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে এলাকার শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা কম্পিউটার শিক্ষার সুযোগ পাবেন। প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

নাগেশ্বরীতে ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবীতে মানববন্ধন

প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত পদুয়া বাজারের হাজী নজীর আহমদ (সও.) মার্কেটের দ্বিতীয় তলায়, পদুয়া বাজার পোস্ট অফিসের পূর্ব পাশে, পদুয়া, লোহাগাড়া, চট্টগ্রাম।

স্থানীয়দের প্রত্যাশা, এ প্রশিক্ষণ কেন্দ্রটি পদুয়া ও আশপাশের এলাকার তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত শিক্ষায় এগিয়ে নিতে এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: