শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

সিংগাইরে গাঁজাসহ চার নারী আটক

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

মানিকগঞ্জের সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

আটক নারীরা হলেন গাজিন্দা গ্রামের রুজিনা বেগম (৩৫), তাসলিমা বেগম (৩২), তানহা (১৯) ও হাজেরা বেগম (৬০)।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ জব্দ

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক চার নারী দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। রোববার রাতে তাঁদের সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয় বাসিন্দারা তাঁদের চ্যালেঞ্জ করেন। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় চার নারীকে আটক করে উদ্ধার করা গাঁজাসহ সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, গাঁজাসহ চার নারীকে আটকের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: