গোকুন্ডায় দুর্যোগ সহনীয় বাসগৃহের উদ্বোধন

লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের বুদার বাঁশের তল এলাকায় অতিদরিদ্র পরিবারের জন্য পরিবেশবান্ধব ও দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত ‘ঠিকানা’ নামের একটি বাসগৃহের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে নির্মিত এই বাসগৃহ দুর্যোগপ্রবণ ও প্রান্তিক মানুষের নিরাপদ আবাসনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে বাসগৃহটি হস্তান্তর করা হয়।
গোকুন্ডা ইউনিয়নের বুদার বাঁশের তল এলাকার এই নবনির্মিত বাসগৃহটি পাচ্ছেন অতিদরিদ্র ও দিনমজুর পরিবারের সদস্য মোছা. জোলেখা বেগম। তিনি মৃত মোবারক হোসেনের কন্যা এবং মৃত নুরুল হকের স্ত্রী। তাঁর সঙ্গে তাঁর ছোট বোন দিনমজুর সালেহা খাতুনও এই বাসগৃহে বসবাস করবেন। নিজের একটি স্থায়ী ও নিরাপদ মাথা গোঁজার ঠাঁই পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জোলেখা বেগম ও তাঁর পরিবার।
উদ্বোধনকালে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, অতিদরিদ্র ও অসহায় মানুষের জন্য টেকসই ও দুর্যোগ সহনীয় আবাসন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এই ধরনের পরিবেশবান্ধব বাসগৃহ গ্রামীণ জনপদের মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিতছিলেন মোঃ রাশেদুল হক প্রধান, জেলা প্রশাসক লালমনিরহাট। উপজেলা নির্বাহী অফিসার মনোনিতা দাস, মোঃ মমিনুল হক প্রশাসক জেলা পরিষদ লালমনিরহাট, মোঃ সাহেদুল ইসলাম সাজু পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি, মোঃ সাদ আহমেদ অফিসার ইনচার্জ লালমনিহাট সদর থানা, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা