শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

আড়াইহাজারে পুকুর থেকে উদ্ধার থানা লুটের শর্টগান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ১:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি পুকুরে মাছ ধরার সময় জেলের জালে উঠে এসেছে আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি শর্টগান। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর গ্রামের একটি পুকুর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে সিংগারপুর গ্রামের রেজাউল নামের এক ব্যক্তির পুকুরে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলেন। একপর্যায়ে জালে ভারী একটি বস্তু আটকে যায়। জাল ওপরে তোলার পর সেটি একটি শর্টগান বলে শনাক্ত হয়। পরে স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে আড়াইহাজার থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শর্টগানটি উদ্ধার করে জব্দ তালিকার মাধ্যমে থানার হেফাজতে নেয়।

আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম অস্ত্র রেজিস্টার যাচাই করে নিশ্চিত করেন, উদ্ধার হওয়া শর্টগানটি আড়াইহাজার থানার নিজস্ব অস্ত্র। এর বাট নম্বর ৬৫৬।

আরও পড়ুন

কেশবপুরে ব্যাসডাঙ্গা খাল খননে অর্থ লুটপাটের অভিযোগ, তদন্ত দাবি

পুলিশের প্রাথমিক তথ্যমতে, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় অস্ত্রটি লুট হয়েছিল।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া শর্টগানটি জব্দ করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করা হয়েছে। পাশাপাশি কীভাবে অস্ত্রটি পুকুরে এল এবং এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভোরের আকাশ/জেআ

বাংলাদেশ পুলিশনারায়ণগঞ্জপুলিশের অস্ত্র

শেয়ার করুন: