শিরোনাম
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাখুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

১৮০০ পিস ইয়াবাসহ সেই বিএনপি নেতা আবারও আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ঠাকুরগাঁও রাণীশংকৈলে এক হাজার আটশ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওয়ার্ড বিএনপির সভাপতি  নাজির হোসেন (৫১) কে আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর মিশনপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঠাকুরগাঁও এ অভিযান পরিচালনা করেন।

আটক নাজির হোসেন ওই এলাকার আব্দুস সামাদের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, হারুন আর রশিদ জানান, উপজেলার রাউতনগর মিশনপাড়া এলাকায় নাজির হোসেনের বাড়িতে তল্লাশি করে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে আটক করা হয়।

এঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক শাকিলা রহমান বাদী হয়ে আটক নাজির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, এর আগেও নাজির হোসেনকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। ৫দিন আগে জামিনে বেরিয়ে সে আবারো একই ব্যবসা শুরু করে।

আরও পড়ুন

৫১তম বিশেষ বিসিএসে চিকিৎসকদের জন্য ৫ হাজার পদ

এপ্রসঙ্গে হোসেনগা ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজ আলী বলেন, চলতি মাসে মাদক মামলায় আটক হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন সে আমাদের দলীয় কোন নেতা না, যদি পরিচয় দিয়ে থাকে তাহলে দলীয় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে, আইনানুগ প্রক্রিয়ার শেষে তাকে আদালতে পাঠানোর হয়েছে।  

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: