শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

বগুড়ায় ২০ বছরেও মেলেনি চলাচলের রাস্তা

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৭:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বাড়ি থেকে বের হওয়ার প্রয়োজনীয় রাস্তা না থাকায় বগুড়ায় সাবেক পুলিশ সদস্যের মরদেহ কবরস্থানে নিতে পারেননি স্বজনরা। পরে বাড়ির পূর্ব দিকের ফসলী জমির মাঝখান দিয়ে মরদেহ নিয়ে যাওয়া হয়।  

রবিবার এমন ভোগান্তিতে বগুড়া মহানগরীর সাবগ্রাম এলাকার ফজলুল হকের পরিবার।

তাদের অভিযোগ, প্রতিবেশিরা জায়গা না ছাড়ায় সরু গলি দিয়ে ফজলুল হকের মরদেহ নেয়া সম্ভব হয়নি। প্রায় ২০ বছর ধরে রাস্তার অভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে।

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ফজলুল হক সাবগ্রাম এলাকার। ১৯৯৩ সালে তিনি এই এলাকায় বসতবাড়ি নির্মাণ করেন। গতকাল শনিবার রাতে ফজলুল হক বার্ধক্যজনিত কারণে মারা যান। আজ সকালে মরদেহ দাফন করতে গিয়ে এমন প্রতিবন্ধকতার মধ্যে পড়েন তার পরিবারের সদস্যরা। পরে ফসলের জমি মাড়িয়ে একই এলাকার পারিবারিক কবরস্থানে নেয়া হয়। দুপুরে সেখানে দাফন করা হয় ফজলুল হককে।

‎ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাটি একসময় সাবগ্রাম ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে ২০০৬ সালের পর বগুড়া পৌরসভার সীমানা সম্প্রসারণ করা হলে এলাকাটি ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত হয়। ফজলুল হকের বাড়ির দক্ষিণে মূল পথের সামনে মো. বকুল ও মো. মিঠু হোসেন বাড়ি। প্রায় ২০ বছর আগে বকুল বাড়ি নির্মাণ করেন। সে সময় পৌরসভার নিয়ম অনুযায়ী কোনো জায়গা ছাড়েননি। পরবর্তীতে ২০০৯-১০ সালের দিকে বাড়ি করেন মিঠু। তিনিও একই রকম জায়গা না ছেড়েই ঘর তোলেন।

বরং তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে রাস্তার জায়গা দখল করে বাড়ি নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর। বর্তমানে দুটি বাড়ির মাঝের গলি মাত্র দেড় ফুট জায়গা। এর মধ্যে দিয়ে অন্তত ১২ ঘরের মানুষদের যাতায়াত করতে হয়।

স্থানীয়রা জানিয়েছেন, এ বিষয়টি নিয়ে বিভিন্ন সময় পৌরসভা, কাউন্সিলর নিয়ে বসা হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি। সবশেষ ফজলুল হক মারা গেলে তার মরদেহ বের করা নিয়ে সমস্যায় পড়তে হয়।

ফজলুল হকের ছেলে কবির হোসেন বলেছেন, বাড়ি নির্মাণের সময় তারা বলেছিলেন যে রাস্তা দিবেন। কিন্তু সেটা তো করেননি, উল্টো পায়ে হাঁটার রাস্তা আরও সরু করে দিয়েছে। আজ আমার বাবা মারা যাওয়ার পর মরদেহ বের করতে পারি না। খাটিয়া বাড়ির ছাদ দিয়ে তুলে ভিতরে আনতে হয়েছে।

আরও পড়ুন

পশু-পাখি পালনে প্রশিক্ষণ, স্বাবলম্বী হওয়ার পথে ১৫ জন

সিটি করপোরেশনের কাছে সমাধানের দাবিতে কবিরের চাচাতো ভাই সৌরভ জানালেন, এর চেয়ে দুঃখের বিষয় কি হতে পারে? একজন মানুষের মরদেহ বহনের খাটিয়া আনা যায় না এই রাস্তায়। এটা ইচ্ছাকৃতভাবে রাস্তার জায়গা না দেয়ার কারণে এমন হয়েছে। নগর কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন সমস্যার সমাধান যেন দ্রুত করা হয়।  

এ বিষয়ে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেছেন, নগর কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবে। এ ছাড়া বগুড়া সিটি করপোরেশনের মাস্টার প্ল্যান ও বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ কাজ শুরু করলে এ ধরনের সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: