শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

বাউফলে বিএনপির বিক্ষোভ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের অভিযোগ তুলে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের নেতৃত্বে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাউফল পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী হুমায়ুন কবির।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হত্যা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তাঁর অভিযোগ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন

কমলনগর থানার ওসি ফরিদুল, সহযে মিলছে কাঙ্ক্ষিত সেবা

হুমায়ুন কবির আরও বলেন, কোনো ব্যক্তি বা সংগঠনের পরিচয় বিবেচনা না করে সহিংসতা, নাশকতা ও আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের অভিভাবকদের সন্তানদের কর্মকাণ্ডের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনিচুর রহমান, মদনপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির মৃধা, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলী রিপন, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিরোন জোমাদ্দার,ইউনিয়ন সহ-সভাপতি, মো: হোসেন ফিরোজ,যুবদল বাউফল ইউনিয়ন মো: মাসুম বিল্লাহসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: