শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত-শিবিরকে জুলাই ষড়যন্ত্রের দায় নিতে হবে

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সিপন আহমেদ, মানিকগঞ্জ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ২:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জুলাই মাসের গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রের দায় জামায়াত-শিবিরকে নিতে হবে বলে দাবি জানিয়েছে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে মানিকগঞ্জ শহরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তারা এ দাবি জানায়।

খোন্দকার দেলোয়ার হোসেন 'ল কলেজ' থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জুলাই ষড়যন্ত্রের বিচার চাই’, ‘জামায়াত-শিবির গণতন্ত্র হত্যার কারিগর’সহ নানা স্লোগান দেন।

পরে শহীদ রফিক চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জসিম হাওলাদার, জেলা আহ্বায়ক জিন্নাহ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, সদস্য সচিব রকিবুর ইসলামসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, ১/১১-এর সেনাসমর্থিত সরকারের পরিকল্পনা ও পরবর্তী সময়ের রাজনৈতিক ব্লুপ্রিন্ট বাস্তবায়নে জামায়াত-শিবির সক্রিয়ভাবে জড়িত ছিল।

তাঁরা বলেন, “গত বছরের জুলাইয়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। এখন আবার সেই পুরোনো ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা তা প্রতিহত করতে প্রস্তুত।”

স্বেচ্ছাসেবক দল নেতারা আরও বলেন, জনগণের গণতান্ত্রিক বিজয় মানতে না পেরে ষড়যন্ত্রকারীরা আবারও দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চাইছে। তবে জনগণ ও স্বেচ্ছাসেবক দল এ ষড়যন্ত্র রুখে দেবে বলে হুঁশিয়ারি দেন তারা।

ভোরের আকাশ/এসএইচ

জামায়াত-শিবিরস্বেচ্ছাসেবক দলমানিকগঞ্জবিক্ষোভ

শেয়ার করুন: