শিরোনাম
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনরাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা

নাটোর প্রতিনিধি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ৭:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা
নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা

নাটোরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ভোর রাত সাড়ে ৪ টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকার (সরকারি গণগ্রন্থাগার) সামনে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, মুখোশধারী এক যুবক জুলাই স্মৃতি স্মৃতিস্তম্ভের গোড়ায় পেট্রোল ঢেলে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। আগুন ধরা মাত্রই ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার ভোরে নাটোর সদর উপজেলা পরিষদের গেট থেকে টহলরত পুলিশ সদস্যরা মাদ্রাসা মোড়ের দিকে আসছিলেন। এসময় ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতি স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন দেখকে পেয়ে দ্রুত পুলিশ আগুন নিয়ন্ত্রণ করেন পুলিশ সদস্যরা।

আরও পড়ুন

সৈয়দপুরে জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাটোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুস সামাদ শিশির জানান, বিষয়টি শুনেছি, ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারবো।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাই স্মৃতিস্তম্ভে গোড়ায় আগুন ধরিয়ে পালিয়ে যায় দুজন যুবক। এ সময় পুলিশ সদস্যরা দেখতে পেযে দ্রুত আগুন নেভায়। জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ তদন্ত করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। 

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: