শিরোনাম
দেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

শিবচর পদ্মানদীতে গণমাধ্যমকর্মীদের মিলনমেলা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১২ জুন ২০২৫, ৩:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
শিবচর পদ্মানদীতে গণমাধ্যমকর্মীদের মিলনমেলা
শিবচর পদ্মানদীতে গণমাধ্যমকর্মীদের মিলনমেলা

প্রমত্তা পদ্মায় নতুন পানির আগমন। পদ্মার বুকে জেগে উঠা চরগুলোয় বর্ষার নতুন পানির ছোঁয়া। ডুবে গেছে বেশ কিছু চরও। ঝকঝকে নীল আকাশের প্রতিবিম্বে পদ্মার স্বচ্ছ পানিতেও নীলাভ আভা। মৃদুমন্দ বাতাস, পদ্মার ঢেউ আর মাথা তুলে দাঁড়ানো পদ্মাসেতু। সব মিলিয়ে পদ্মা নদীর সৌন্দর্য মুগ্ধ করে যে কাউকে। ঈদের ছুটিতে পদ্মানদীর তীরে গণমাধ্যমকর্মীদের আনন্দ মেলা পরিণত হয় মিলনমেলায়।

এশিয়ান টিভি জেলা প্রতিনিধি রুবেল মোড়লের আয়োজনে এই নৌকা ভ্রমণে জেলা, উপজেলার নবীন-প্রবীণসহ একঝাঁক তরুণ সাংবাদিক উপস্থিত ছিলেন।

বুধবার (১২ জুন) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত শিবচর পদ্মানদীর সেতু সংলগ্ন এলাকা ঘুরে বেড়ান প্রায় ৪০ জন সাংবাদিক। গণমাধ্যম কর্মীদের এ আনন্দ যেন উৎসবে পরিণত হয়েছিল।

শিবচরের কাঁওড়াকান্দি ঘাট থেকে পদ্মাসেতুসহ নদীর আশেপাশের চর এলাকা ভ্রমণ করেন তারা। সূর্যাস্ত উপভোগ, কাছ থেকে পদ্মাসেতু দর্শনসহ পদ্মানদীর অপার সৌন্দর্য উপভোগ করেন সাংবাদিকেরা। এসময় ঈদের ছুটিতে পদ্মাসেতুর পাড়ে শত শত দর্শনার্থীদের পরিবারসহ ঘুরতে দেখা গেছে।

নৌভ্রমণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ এম এ মান্নান মিয়া, কেবল টিভি দর্শক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব শাহাদাত হোসেন মুন্না এবং জাতীয় প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মো. মোশাররফ হোসেন।

এ ব্যাপারে আয়োজক রুবেল মোড়ল বলেন, শিবচরে কর্মরত সকল সাংবাদিকদের জন্য এই নৌভ্রমণের আয়োজন করা হয়েছে । সকলের সাথে সকলের ভ্রাতৃত্ববন্ধন অটুট রাখা ছিল মূল উদ্দেশ্য। দলমত নির্বিশেষে আমরা পরস্পরের ভাই। ব্যস্ততার কারণে অনেকেই আসতে পারেননি। তবে এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সংবাদমাধ্যম কর্মীরা। সব মিলিয়ে একটি প্রাণবন্ত সময় কেটেছে পদ্মার বুকে।

নৌভ্রমণ নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন সময় টিভির ন্যাশনাল ডেস্ক ইনচার্জ এমএ মান্নান মিয়া, ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব শাহাদাত হোসেন মুন্না, বিজয় টেলিভিশন ও ভোরের ডাক পত্রিকার সাংবাদিক আবুল খায়ের খান, ভোরের দর্পন পত্রিকার মীর ইমরান, বাংলানিউজ ও আজকের পত্রিকার ইমতিয়াজ আহমেদ, দ্বীপ্ত টিভির রফিকুল ইসলাম রাজা, আমার দেশ পত্রিকার সরোয়ার হোসেন মিঠু, মানবজমিন পত্রিকার বিএম হায়দার আলী, ডেইলি সান পত্রিকার দেলোয়ার হোসেন সহ অন্যরা।

উপস্থিত সাংবাদিকরা আগামীতে এরকম ভ্রমণের আয়োজন অব্যাহত রাখতে বলেন।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কামরুল ইসলাম (জনকন্ঠ), আহসান হাবীব শাহীন ( নয়াদিগন্ত), মতিউর রহমান (দিনকাল), মো. বজলুর রহমান (দৈনিক রূপালী বাংলাদেশ), নাজমুল হোসেন লাভলু (সকালের সময়), মো. সোবাহান মিয়া (নতুন বাংলার খবর), তামিম ইসমাইল (সময়ের কণ্ঠস্বর), এস কে শাহীন আলম (ভোরের আকাশ), সৈয়দ সালোয়ার হোসেন (সংবাদ সারাক্ষণ), রিয়াজ রনক (লাল সবুজের দেশ), সাখাওয়াত মোল্লা (দৈনিক জনতা), শাহীন বীন আনিস ( দৈনিক জবাবদিহি) কৃষিবিদ মো. শাহীন (বাংলার নবকন্ঠ), খান ই আজম রুবেল, গোলাম মস্তফা, রবিন চৌধুরী প্রমুখ।

ভোরের আকাশ/জাআ

পদ্মানদীশিবচরমিলনমেলাগণমাধ্যমকর্মী

শেয়ার করুন: