শিরোনাম
ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্কভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্ক

টেকনাফে সম্পদের তথ্য গোপন

৬ বছরের কারাদণ্ড, ৪ কোটি টাকা জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৫:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের দায়ে কক্সবাজারের টেকনাফের আবু তাহেরকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ২০৮ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত এক বছরের কারাভোগ করতে হবে তাকে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ সিদ্ধান্ত দেন। রায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় এক বছর এবং ২৭(১) ধারায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় আসামিকে।

তবে রায় ঘোষণার দিন আদালতে উপস্থিত ছিলেন না আবু তাহের। তার অনুপস্থিতিতেই বিচারিক কার্যক্রম শেষে সাজা ঘোষণা করা হয়। পরে আদালতের নির্দেশে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাক্ষ্য-প্রমাণে আসামির জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সম্পদের অসামঞ্জস্য এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, আবু তাহের কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নীলা ইউনিয়নের লেদা পূর্বপাড়া এলাকার জালাল আহম্মেদের ছেলে। ব্যবসার আড়ালে বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পদ গড়ে তোলার অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।

অনুসন্ধানে তার নামে ৩ কোটি ৭ লাখ ৬০ হাজার ২০৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য উঠে আসে। এর মধ্যে ১ লাখ ৮৫ হাজার ৮০৮ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা বিবরণী দেওয়ার অভিযোগ পাওয়া যায়।

দুদকের হিসাব অনুযায়ী, এসব সম্পদ অর্জনের বিপরীতে আবু তাহেরের গ্রহণযোগ্য বৈধ আয় ছিল মাত্র ২৩ লাখ ৯০ হাজার টাকা। অন্যদিকে পারিবারিক ও অন্যান্য খাতে তার ব্যয় ধরা হয় ৭ লাখ ৪০ হাজার টাকা। সব হিসাব পর্যালোচনা করে ২ কোটি ৯১ লাখ ১০ হাজার ২০৮ টাকার সম্পদের অসংগতি শনাক্ত করে সংস্থাটি।

আরও পড়ুন

চকরিয়ায় কয়লার ইস্ত্রির আগুনে কিশোরের মৃত্যু

এ ঘটনায় ২০২৩ সালের ২৫ জুলাই কক্সবাজার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় করা মামলাটির তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

পরবর্তীতে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষীদের জবানবন্দি ও নথিপত্র পর্যালোচনা করে আবু তাহেরের বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন আদালত।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: