শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ২:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাইবান্ধার সাদুল্লাপুরে নালার পানি থেকে মিলন আকন্দ (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার নালা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিলন আকন্দ ওই ইউনিয়নের তরফ জাহান গ্রামের দুলাল আকন্দের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, মিলন আকন্দ রোববার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ কারণে তাকে খোঁজাখুঁজি করা হয়। এরই একপর্যায়ে সোমবার সকালের দিকে বাড়ি অদূরে একটি নালার পানিতে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে খোর্দ্দকোমরপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নওশা মিয়া বলেন, ওই স্থানে মিলন আকন্দের লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দেওয়া হয়।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, নয়াপাড়া এলাকার নালা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।  

ভোরের আকাশ/মো.আ

লাশগাইবান্ধাপুলিশ

শেয়ার করুন: