শিরোনাম
পোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছেষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপিরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তিতুমীরেরআইসিজের রায়কে ইতিবাচক বলেছে বাংলাদেশআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীপোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছেষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপিরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তিতুমীরেরআইসিজের রায়কে ইতিবাচক বলেছে বাংলাদেশআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ
চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ

চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। দুটি বোমা বিস্ফোরিত হয়ে ব্যাংকের প্রধান ফটকের সামনে আগুন ধরে যায়। তবে বাজারের নৈশপ্রহরীর তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ব্যাংকটি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখায় এ হামলার ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত চার ব্যক্তি ব্যাংক লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্রে জানা যায়, নিক্ষেপ করা চারটি বোমার মধ্যে দুটি বিস্ফোরিত হয়। একটি ব্যাংকের প্রধান দরজার সামনে এবং অন্যটি সিঁড়ির পাশে বিস্ফোরিত হলে আগুন ধরে যায়।

এ সময় বাজারের নৈশপ্রহরী জালাল উদ্দিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার তাৎক্ষণিক পদক্ষেপে আগুন ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি। ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই রক্ষা পায় শাখাটি।

ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ঘুরে দেখেছেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখা ব্যবস্থাপক বিপ্লব ভট্ট্যাচার্জ জানান, ব্যাংকের সিসিটিভি ফুটেজে রাত পৌনে ৩টার দিকে কয়েকজন অজ্ঞাত যুবককে ব্যাংক লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করতে দেখা গেছে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয় এবং বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় ছিল। বিস্ফোরণের পর আগুন ধরে গেলে নৈশপ্রহরী দ্রুত তা নিভিয়ে ফেলেন।

তিনি আরও জানান, ঘটনার পর পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে ব্যাংক শাখার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন

দিনাজপুর আদালতে ৩৩ হাজার পুরনো মামলার নথি ধ্বংস

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, গ্রামীণ ব্যাংকের শাখা লক্ষ্য করে পেট্রোল বোমাজাতীয় বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে তা গ্রহণ করা হবে। তবে পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সিসিটিভি ফুটেজে হামলার দৃশ্য ধরা পড়লেও এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় শনাক্ত কিংবা হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: