শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

সময়ের আগেরই নেমে গেছে বর্ষার পানি, বীজতলা নিয়ে দিশেহারা কৃষক

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বর্ষার পানি স্বাভাবিক সময়ের চেয়ে আগেই নেমে যাওয়ায় এবং দীর্ঘদিন বৃষ্টি না থাকায় মাঠের বোরো ধানের বীজতলা শুকিয়ে নষ্ট হতে বসেছে। পর্যাপ্ত আদ্রতা ও সেচের অভাবে বীজতলার মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। 

মৌসুমের শুরুতে এমন চরম পানি সংকটে পড়ে বোরো ধানের বীজতলা তৈরী নিয়ে দুশ্চিন্তা ও বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নদী-নালা ও খাল-বিলের পানি সময়ের আগেই নেমে গেছে। কৃষকেরা সাধারণত বর্ষার পানি নেমে যাওয়ার পর পলিমাটি সমৃদ্ধ নিচু জমিতে স্বাভাবিক আর্দ্রতাকে কাজে লাগিয়ে বোরো
ধানের বীজতলা তৈরি করেন। কিন্তু এবার নির্ধারিত সময়ের অনেক আগেই পানি শুকিয়ে যাওয়ায় বীজতলা তৈরী করতে হিমশিম খাচ্ছে স্থানীয় কৃষকরা।

স্থানীয় কৃষকদের মতে, বোরো মূলত সেচ নির্ভর হলেও বীজতলা তৈরীর প্রাথমিক ধাপে সাধারণত প্রকৃতির ওপরই ভরসা করা হয়,কিন্তু এবার বর্ষার পানি আগেই চলে
যাওয়ায় আলাদা সেচ দিয়ে বীজতলা তৈরী করতে হবে,এতে করে আমাদের অতিরিক্ত খরচ লাগবে এবং সময়ক্ষেপন হবে। চারা সংকটের কারণে পুরো বোরো মৌসুমের রোপণ
পিছিয়ে যাবে এবং বাজারে চারার দাম অস্বাভাবিক বেড়ে যাবে। ফলে প্রান্তিক ও ক্ষুদ্র চাষীরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়বে।

আরও পড়ুন

বিশ্ব ডায়াবেটিস দিবসে তিতাসে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও র‍্যালি

এ বিষয়ে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে ঋতুচক্রে কিছুটা পরিবর্তন
এসেছে। বৃষ্টিপাত কম হওয়া এবং দ্রুত নদী-খালের পানি নেমে যাওয়ায় এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় কৃষকরা স্থানীয় খাল-বিল পুনঃখনন এবং বীজতলা রক্ষায় জরুরী ভিত্তিতে সেচযন্ত্র পরিচালনায় বিশেষ প্রণোদনা বা জ্বালানি সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

ভোরের আকাশ/ইউএম
 

বীজতলাপানি সংকটকিশোরগঞ্জ

শেয়ার করুন: