শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ফুলকুঁড়ির শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ৫:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ফুলবাড়ীর ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ ও  পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শিক্ষার্থীদের মেধা,মনন ও প্রতিভা বিকাশ, পড়ালেখার মান উন্নয়ন এবং শিক্ষক-অভিভাবকদের নিবিড় সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আহমেদ হাছান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন, ফুলকুঁড়ি বিদ্যানিকেতন  কিন্ডারগার্টেন স্কুলের  অধ্যক্ষ মো. সোহরাব হোসেন শ্যামল। 

অভিভাবক ও অভ্যাগত অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা  সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে বক্তব্য দেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান,শিক্ষানুরাগী মো.সোলায়মান হোসেন,মাসউদ রানা ও মো. নুরুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আশরাফ পারভেজ। 

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। 

সভাপতির বক্তব্যে ইউএনও আহমেদ হাছান বলেন, "শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শৃঙ্খলা  ও নৈতিকতা অর্জনে শিক্ষক ও অভিভাবকের যৌথ ভূমিকা অপরিহার্য। শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।" তিনি অভিভাবকদের নিজ নিজ সন্তানের দিকে আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।

 এসময় তিনি অভিভাবকদের সুচিন্তিত  মতামতও গ্রহণ করেন।

অতিথিবৃন্দ বক্তব্যে  বলেন, শিক্ষার মানোন্নয়ন ও নৈতিকতা অর্জনে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের মেধা, মনন ও প্রতিভা বিকাশে শিক্ষকের যেমন দায়িত্ব রয়েছে, অভিভাবকের নিবিড় তত্ত্বাবধানে তাদের মেধা ও মনন বিকশিত হতে পারে এবং নৈতিকগুণসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টায় একটি বিদ্যালয়ের শিক্ষা মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে । 

 উপজেলা প্রশাসন পরিচালিত এই বিদ্যানিকেতনটির বর্তমান সভাপতির সুদৃষ্টি ও ভূমিকায় শিক্ষার মান ও পরিবেশের উন্নতি হচ্ছে, আগামীতে আরো ব্যাপক উন্নতি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পুরস্কার বিতরণী পর্বে শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট  তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে তারা আনন্দ প্রকাশ করে। সহশিক্ষা কার্যক্রমেও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন। 

আরও পড়ুন

মিরসরাইয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, চালকসহ ১০ জন আহত

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিপুল সংখ্যক অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ব্যবস্থাপনায় ছিলেন সিনিয়র শিক্ষক বিপ্লবানন্দ চৌধুরী, স্বপ্না সরকার, মোছা. মেহনাজ,সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, মোছা. আদরী আরা, মোছা. শারমিন, মোছা. মহোসীনা বেগম, মোছ.নূর নাহার বানু , অফিস সহকারী শিমুল গুপ্তা প্রমূখ।

ভোরের আকাশ/র.ই


 

মো. জাহাঙ্গীর আলম

শেয়ার করুন: