শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

কুড়িগ্রামের চরাঞ্চলে গরু ও খাসির মাংস বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৯ জুন ২০২৫, ২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের চরাঞ্চলে গরু ও খাসির মাংস বিতরণ
কুড়িগ্রামের চরাঞ্চলে গরু ও খাসির মাংস বিতরণ

কুড়িগ্রামের তিনটি চরের দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ৬টি গরু ও ১টি খাসি কোরবানি করে চরবাসীর মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

ক্রিস্টাল ওপেন স্কাউটস, মতিঝিল, ঢাকার অর্থায়নে সোমবার (৯ জুন) সকালে সদরের যাত্রাপুর ইউনিয়নের চর ভগবতীপুরে অবস্থিত 'আবুল হোসেন চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ে ২টি গরু ও চর ঘনেশ্যামপুরে অবস্থিত 'হেলালি খানম প্রাথমিক বিদ্যালয়ে ২টি গরু কোরবানি করে স্কুলের শিক্ষার্থী ও বয়স্ক-দুঃস্থ চরবাসীর মাঝে মাংস বিতরণ করা হয়।

এর আগে ঈদের ২য় দিন কুড়িগ্রাম সদরের জগমনের চরে ২টি গরু ও ১টি খাসি কোরবানি দেয়া হয়েছে।

এই দুইদিনে ৬টি গরুর প্রায় ১৭ মণ ২১ কেজি মাংস ও একটি খাসির ১৬ কেজি মাংস প্রতিটি পরিবারের মাঝে ১ কেজি করে বিতরণ করা হয়।

কুড়িগ্রামের জোবেদা বাতিঘর নারী কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী কৃষিবিদ ড. শাহনাজ বেগম নাজু জানান, ক্রিস্টাল ওপেন স্কাউটস, মতিঝিল, ঢাকার অর্থায়নে চরের বিভিন্ন স্থানে গরু কোরবানি করে মাংস বিতরণ করা হয়েছে। প্রতি বছর এটি করা হচ্ছে।

এছাড়াও বিভিন্ন দুর্যোগকালীন সময়ে আমরা কাজ করে আসছি। এমন কাজ আমাদের অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এসএইচ

গরু ও খাসির মাংসকুড়িগ্রামবিতরণ

শেয়ার করুন: