শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিগারেটের মূল্য নিয়ে শিমুলতলীর বাণিজ্য ও কুটিরশিল্প মেলা ভাঙচুর, আহত ২০

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ৯:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিগারেটের বর্ধিত মূল্য দিতে অস্বীকার করায় ক্রেতাকে মারধরের জেরে গাজীপুরের শিমুলতলীতে বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় ভাঙচুর চালিয়ে উচ্ছেদ করে দিয়েছে স্থানীয়রা। এসময় হুড়োহুড়িতে মেলার দর্শনার্থী অন্তত ২০ জন আহত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে মহানগরের শিমুলতলীতে আর্মি ফার্মা মাঠে অনুষ্ঠিত মেলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মেলার অভ্যন্তরে সিগারেটের দোকানে প্রতি পিস সিগারেটের বিক্রয়মূল্য নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি নেওয়া হয়। রাত ১০ দিকে মেলার এক দোকানের সিগারেট ক্রেতা বাড়তি মূল্য দিতে অস্বীকার করায় দোকানদার ও মেলা কর্তৃপক্ষের লোক বাগ্‌বিতণ্ডা এক পর্যায়ে ওই ক্রেতাকে মারধর করে আহত করে। এই মারপিটের সংবাদ মেলার বাইরে স্থানীয়দেরে মাঝে ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে মেলায় হামলা চালায় । এসময় মেলার দোকান পাট, লাটারীর প্যান্ডেল, মেলার অফিস সহ সমস্ত স্থাপনা ভেঙে দেয়। এসময় মেলার দর্শনার্থীদের মাঝে আতঙ্ক ছিড়েয়ে পরলে তারা হুড়োহুড়ি করে মেলা প্রাঙ্গণ ত্যাগ করে। এসময় অন্তত ২০ জন আহত হয়।

স্থানীয় চক্ষু হাসপাতাল এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শী কিশোর সুমন ও তানজিল জানায়, মূলত সিগারেটের মূল্য বেশী নেয়াকে কেন্দ্র করে এক ক্রেতাকে মারধর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী উত্তেজিত হয়ে এ হামলা চালায়। হামলার সময় মেলার লোকজন পালিয়ে গেছে। হামলা কারিরা ভাঙচুর করে তৎক্ষণাৎ এলাকা ছেড়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করে কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। সর্বশেষ রাত সারে ১১টায় ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যদের দেখা যায়নি।

উল্লেখ্য, প্রশাসনের অনুমতি ছাড়া প্রায় দু্মাসব্যাপী চলমান এই মেলা নিয়ে শুরু থেকেই স্থানীয়দের আপত্তি ছিল। সেই আপত্তি উপেক্ষা করে দীর্ঘদিন যাবৎ এই মেলা চলমান ছিল। এতে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বৃদ্ধি পাচ্ছিল।

ভোরের আকাশ/মো.আ.

গাজীপুরআহতভাঙচুর

শেয়ার করুন: