শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বরিশালে তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ

বরিশাল ব্যুরো

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ৩:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা বরিশাল শাখার বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বরিশাল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ৯ শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা বরিশাল শাখার চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ। মাদরাসার অধ্যক্ষ মিজানুর রহমান খানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরমোনাই আহসানাবাদ রশীদিয়া কামিল মাদ্রাসারই অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। প্রধান আলোচক ছিলেন তানযীমুল উম্মাহ মাদ্রাসা উত্তরা শাখার অধ্যক্ষ এইচ এম আবদুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ মুশুরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসারই ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মতিউর রহমান, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসাইন, বাকেরগঞ্জ উত্তমপুর নূরিয়া ফাজিল মাদ্রাসারই অধ্যক্ষ মাওলানা মো. সোহরাব হোসেন, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, ইসলামী ব্যাংক পিএলসি বরিশাল শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. নুরুজ্জামান এবং তানযীমুল উম্মাহ
মাদ্রাসা বরিশাল শাখার অধ্যক্ষ মো. আবু তালহা।

অনুষ্ঠান পরিচালনা করেন তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা বরিশাল শাখার কো-অর্ডিনেটর সাজেদুল ইসলাম। অনুষ্ঠানে তানযীমের শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও আরবী ভাষায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পবিশেনের মাধ্যমে উপস্থিত
সবাইকে বিমোহিত করেন। অনুষ্ঠানে বার্ষিক পুরস্কার ও মেধাবীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা।

ভোরের আকাশ/মো.আ.

পুরস্কার বিতরণবরিশাল

শেয়ার করুন: