জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৈয়দপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, সৈয়দপুর রাজনৈতিক জেলা উপজেলা পৌর জিয়া মঞ্চের আয়োজনে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার, বিশেষ অতিথি সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন (পাপ্পু)। জেলা বিএনপি র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার। বিএনপি নেতা শওকত হায়াত শাহ।এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোহাম্মদ আলী। জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মোঃ আরমান হামিদ এর সঞ্চালনায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জিয়া মঞ্চের সহ সাংগঠনিক সম্পাদক রায়হান। পৌর সভাপতি হারুন রশীদ,সাধারণ সম্পাদক বাবু, সহ সম্পাদক নওশাদ উপজেলা সভাপতি জুয়েল,মিনি, আইয়ুশাহ, মাসুদ, হাড্ডানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জিয়া মঞ্চের প্রতিষ্ঠার ইতিহাস ও সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক সফল তিন তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া,র আদর্শ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র, মানুষের অধিকার এবং দেশের কল্যাণে কাজ করতে হবে। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ২৯ সেপ্টেম্বর জিয়া মঞ্চের আত্মপ্রকাশ ঘটে। চলতি বছর সংগঠনটি ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।
ভোরের আকাশ/ এনউব