চিতলমারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্কসহ বিভিন্ন ইভেন্টে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
রবিবার সকাল ১০টায় এ. কে. ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন বাগেরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো. মশিউর রহমান খান। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. ফজলুল হক, বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মানস কুমার তালুকদার, সুবীর ঘোষ ও প্রভাত হালদার, উপজেলা ইন্সট্রাক্টর বরুণ কুমার হালদার, শিক্ষক সমিতির চিতলমারী উপজেলা শাখার সভাপতি ইব্রাহিম ফকির ও সাধারণ সম্পাদক মো. মোজাহিদুর রহমান, প্রধান শিক্ষক সমিতির সভাপতি মুকুল কিশোর মজুমদার ও সাধারণ সম্পাদক মহিতুল ইসলাম, সহকারী শিক্ষক সমিতির সভাপতি কাজী কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক খোকন মণ্ডল, শিক্ষক মনোজ কুমার রায়, রিয়াজ হোসেনসহ শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ।
দিনব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা, মনন ও শারীরিক সক্ষমতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আরিফুল ইসলাম প্লাবন ও অনুপ বোস।
ভোরের আকাশ/ র.ই