শিরোনাম
প্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরেস্পেনে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাতুরাগ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধারবিশ্ববাজারে ফের কমল তেলের দামরাশিয়ার ১২টি এসইউ-৩৫ যুদ্ধবিমান পেল ইথিওপিয়াজাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতের অন্ধ্র প্রদেশে ৫ জনের মৃত্যুঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের চলছে ভোটগ্রহণপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরেস্পেনে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাতুরাগ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধারবিশ্ববাজারে ফের কমল তেলের দামরাশিয়ার ১২টি এসইউ-৩৫ যুদ্ধবিমান পেল ইথিওপিয়াজাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতের অন্ধ্র প্রদেশে ৫ জনের মৃত্যুঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের চলছে ভোটগ্রহণ

বিশ্ববাজারে ফের কমল তেলের দাম

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

বিশ্ববাজারে ফের জ্বালানি তেলের দাম কমেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দুই প্রধান সূচকের দাম নিম্নমুখী হয়েছে। 

সংঘাতের অবসানে শান্তি আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে এই প্রভাব পড়েছে। তবে বিভিন্ন অঞ্চলে সংঘাত বাড়তে থাকায় সরবরাহ নিয়ে উদ্বেগ এখনো কাটেনি।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১১৪ ডলার ৫০ সেন্টে নেমেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪ সেন্ট বা ১ শতাংশ কমে ১০১ ডলার ৭৪ সেন্ট হয়েছে।

আরও পড়ুন

রাশিয়ার ১২টি এসইউ-৩৫ যুদ্ধবিমান পেল ইথিওপিয়া

এই দরপতনের ফলে আগের দিনের মূল্যবৃদ্ধির একটি অংশ কমে এসেছে। তবে ইয়েমেনসহ বিভিন্ন অঞ্চলে সংঘাত তীব্র হওয়ায় তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

শান্তি আলোচনার খবরে তেলের বাজারে নিম্নমুখী চাপ তৈরি হলেও স্বস্তি পুরোপুরি স্থায়ী নাও হতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, সংঘাত বাড়লে সরবরাহ সংকট তৈরি হয়ে তেলের দাম আবারও বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

ভোরের আকাশ/ইউএম

বিশ্ববাজারতেলের দাম

শেয়ার করুন: