শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে : এমপি মানিক

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৭:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে : এমপি মানিক
ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে : এমপি মানিক

চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন নয়, নৈতিক শিক্ষা, সততা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। 

তিনি বলেছেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই শিক্ষাজীবন থেকেই জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জন করতে হবে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে চাঁদপুর লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক, জুনিয়র ও এসএসসি পর্যায়ের বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি বলেন, মেয়েদের শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তোলা উন্নত সমাজ বিনির্মাণের অন্যতম শর্ত। শিক্ষার্থীদের জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিয়মিত অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করতে হবে। লক্ষ্য স্থির রেখে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গেলে জীবনে সফলতা অর্জন সম্ভব। এ সময় শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রত্যাশা ও সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ মোর্শেদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাহিদা সুলতানা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলি রানী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নবম শ্রেণির শিক্ষার্থী অথৈয় দাস তিথি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে নবম শ্রেণির শিক্ষার্থী লামিয়া বিনতে আহমেদ এবং পবিত্র গীতা থেকে পাঠ করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অধরা রানী দাস।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, বর্তমান কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাথমিক, জুনিয়র ও এসএসসি পর্যায়ে মোট ১১ জন বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১০ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি শেখ ফরিদ আহম্মেদ মানিক তাঁদের হাতে সম্মাননা তুলে দেন।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: