শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

রামগঞ্জে পৌরসেবা সপ্তাহ ও কর মেলার সমাপ্তি

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রথমবারের মতো তিন দিনব্যাপী আয়োজিত পৌরসেবা সপ্তাহ ও পৌরকর মেলা-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শরিফুল্লাহ আল শামস ও পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলাল।

আরও পড়ুন

মুকসুদপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হক, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাব্বির আহমেদ সিফাত, ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল আজিজ,পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুল, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবুতাহের প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানসহ আমন্ত্রিত অতিথিরা। বক্তারা পৌরসভার নাগরিক সেবার মানোন্নয়ন, নিয়মিত পৌরকর পরিশোধ এবং পরিচ্ছন্ন ও পরিকল্পিত পৌরসভা গড়ে তুলতে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: