শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় শাহীন আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাজালিয়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত শাহীন আক্তার পশ্চিম বাজালিয়া এলাকার জামাল হোসেনের স্ত্রী এবং ছদাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছৈয়দাবাদের কাজীরখীল এলাকার আবু তাহেরের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০২১ সালে পারিবারিকভাবে বিয়ে হয় শাহীনের। তাদের সংসারে দুই সন্তানের জন্ম হয়। তবে বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন।

অভিযোগ রয়েছে, স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়ায় প্রতিবাদ করায় নির্যাতন আরও বেড়ে যায়।

নিহতের বড় বোনের স্বামী নোমান হোসেন বলেন, “শাহীনকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এক মাস আগে স্বামী তাঁকে বেধড়ক মারধর করেছিল। আমরা মামলা করার প্রস্তুতি নিলেও স্থানীয় সালিসের মাধ্যমে তা মীমাংসা করা হয়।”

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।”

ভোরের আকাশ/মো.আ.

গৃহবধূর মৃত্যুচট্টগ্রামপুলিশ

শেয়ার করুন: