রামেশ্বরপুর মৌলভী মকবুল উচ্চ বিদ্যালয়ে শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী রামেশ্বরপুর মৌলভী মকবুল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু গণেশ চন্দ্র কর্মকারকে রবিবার (১৫ নভেম্বর) সকালে বিদ্যালয় মাঠে বিদায়ী সংবর্ধ দেওয়া হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো: আহছান উল্যাহ সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক নুরুল হুদা এমএ ও শাহাদাত হোসেন বাবুল বিএসসি’র যৌথ সঞ্চালনায় অনাঢ়ম্বর আয়োজনে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে বক্তারা গভীর শ্রদ্ধার সাথে উল্লেখ করেন যে, প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার পেছনে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। বক্তারা তাঁর আগামী দিনগুলোর জন্য অনাবিল সুখ ও শান্তি কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাপরাশির হাট বিএনপির সাবেক সভাপতি জহির উদ্দিন জহির, সহ সাংগঠনিক সম্পাদক মো: নুরুজ্জামান, ইউনিয়ন জামায়াতের আমীর আনোয়ার হোসেন, কবিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান বাবুল, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য গোলাম কিবরিয়া সোহাগ, কবিরহাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান, মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈন উদ্দিন চৌধুরী, করমবক্স উচ্চ বিদ্যালয়রর প্রধান শিক্ষক মো: সোলেমান, প্রধান শিক্ষক নুর উদ্দিন, প্রধান শিক্ষক বাবু নিখিল চন্দ্র, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা সম্মিলিত পেশাজীবি পরিষদের শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক নুরুল হুদা এমএ, সিনিয়র শিক্ষক হেদায়েত উল্যাহ, সাবেক শিক্ষক অহিদ উদ্দিন, প্রাক্তন ছাত্র হোসেন মোহাম্মদ আশিক প্রমুখ।
শেষে শিক্ষক, পরিচালনা পর্ষদ, প্রাক্তন ছাত্র ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক, মানপত্র, উপহার সামগ্রী প্রদান করা হয়।
বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক কেবল পাঠ্যপুস্তকের জ্ঞানই দান করেন না, বরং তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও জীবন গড়ার প্রকৃত কারিগর। তাঁর দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, ত্যাগ ও আদর্শ আগামী প্রজন্মের জন্য পাথেয় হয়ে থাকবে। কর্মজীবনের আনুষ্ঠানিক বিদায় হলেও শিক্ষার্থীদের হৃদয়ে তিনি চিরকাল অম্লান হয়ে থাকবেন।
ভোরের আকাশ/সু.পা