শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

মেঘনা নদীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১ আগস্ট ২০২৬, ২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া মিয়াজ উদ্দিনের (৬২) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) বিকাল ৪টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে, বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কড়িকান্দি ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। মৃত মিয়াজ উদ্দিন নরসিংদী জেলার সদর উপজেলার ভৌকাদি গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

উদ্ধারকারী দলে ছিলেন নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের (নৌ) লিডার মো. হারুনুর রশীদের নেতৃত্বে একটি এবং আড়াইহাজার ফায়ার স্টেশন, নৌ পুলিশের সাব-ইন্সপেক্টর মো. রুহুল আমিনের নেতৃত্বে একটি দলও সেখানে উপস্থিত ছিল।

শুক্রবার (৩১ জুলাই) ভোর ৫টা থেকে চেষ্টার পর বিকেল ৪টায় লাশ মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. হারুনুর রশীদ আক্ষেপ প্রকাশ করে বলেন,' ঘাটে কোনো লাইটিং বা লাইফ জ্যাকেটের ব্যবস্থা নেই, যা চরম ঝুঁকিপূর্ণ।'

আরও পড়ুন

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

বাঞ্ছারামপুর মডেল থানা ও নৌ-পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী ও কুমিল্লা জেলার প্রায় ১২ উপজেলার মানুষ এই ফেরিঘাট দিয়ে যাতায়াত করে।

ভোরের আকাশ/ইউএম

লাশ উদ্ধারব্রাহ্মণবাড়িয়ামেঘনা নদী

শেয়ার করুন: