গুরুদাসপুরে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

নাটোরের গুরুদাসপুরে পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করেছে
গুরুদাসপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিদাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদের
গ্রেফতার করা হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ পাহারায় তাদের নাটোর বিজ্ঞ
আদালতে পেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন- গুরুদাসপুর থানার ১০৩/২৬নং জিআর মামলার আসামি চলনালী
গ্রামের আইয়ূব আলীল ছেলে শিবলু হোসেন অরফে ভোলা, ৭৭/২৬নং জিআর মামলার
আসামি কুমারখালী গ্রামের আব্দুল জব্বারের ছেলে জয়নাল হোসেন, ৩৮/২৬নং
জিআর মামলার আসামি চাঁচকৈড় পুরান পাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে
মেহেদী হাসান মুক্তার, ২১৬/২১নং জিআর মামলার আসামি চাঁচকৈড় বাজার এলাকার
আনন্দ কুমার সুত্রধরের ছেলে মিলন কুমার সুত্রধর, সিংড়া থানার ১৪১/২৬ নং জিআর
মামলার আসামি পার-গুরুদাসপুরের শামীমের ছেলে সাব্বির হোসেন এবং তাড়াশ
থানার ২৫৪/২৬ নং সিআর মামলার আসামি পিপলা গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে
রবিউল করিম।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, গ্রেফতারকৃত ৬
জন বিভিন্ন মামলার আসামি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রয়েছে।
গ্রেফতারের পর তাদের নাটোর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
ভোরের আকাশ/ ইউএম