পার্বতীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় পার্বতীপুরের ঐতিহ্যবাহী জিনামাঠে বাংলাদেশ খেলাফত মজলিস পার্বতীপুর উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, মজলুম জননেতা শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আল্লামা সাঈদ উদ্দীন হানজালা, মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি আবুল হাসান। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশকে কেন্দ্র করে বিকেল থেকেই পার্বতীপুরের জিনামাঠে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে সমাবেশস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমাবেশে বক্তারা সংগঠনের আদর্শ, লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার, মানবিকতা ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য তুলে ধরেন।
বাংলাদেশ খেলাফত মজলিস পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সমাবেশকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রধান অতিথি আল্লামা মামুনুল হকের উপস্থিতিকে কেন্দ্র করে সমাবেশটি স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে বিশেষ গুরুত্ব পায়।
ভোরের আকাশ/রই