শিরোনাম
দেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকাকাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকাকাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

কাপাসিয়ায় অবৈধভাবে মাটি কাটায় কারাদণ্ড ও জরিমানা

কাপাসিয়া (গাজীপুর) থেকে

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া মামুরদি এলাকায় মাদুলি বিল থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মো. গোলাম হোসেন নামের এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) গভীর রাতে উপজেলা প্রশাসনের একটি ঝটিকা অভিযানে চালিয়ে এই দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে প্রেরণের পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, এতিমখানায় বিতরণ

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারে মাদুলি বিল থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে ওই রাতে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হকের নেতৃত্বে কাপাসিয়া থানা পুলিশ ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। মাদুলি বিলের পরিবেশ ও কৃষিজমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই শাস্তি নিশ্চিত করা হয়।

জব্দকৃত ট্রাক্টরটি বিধি মোতাবেক ডিসপোজাল করা হবে বলে প্রশাসন জানিয়েছে। জনস্বার্থে পরিবেশ ধ্বংসকারী অবৈধ মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: