ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে গৃহকর্মীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে আছিয়া বেগম (২৭) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কাউতলী (পূর্বপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আছিয়া বেগম (২৭) জেলা শহরের ভাদুঘর এলাকার জালাল মিয়ার স্ত্রী। তিনি ৬/৭ মাস যাবৎ আমানুল হক সেন্টুর বাসায় গৃহকর্মী হিসেবে ছিলেন।
জানা যায়, সোমবার সন্ধ্যায় আছিয়া বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষে বাড়ির ময়লা ফেলতে সিঁড়ি দিয়ে নামার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তিনি চিৎকার দিলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর হয়েছে বলে জানান।
এছাড়া তিনি বলেন, 'বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।'
ভোরের আকাশ/মো.আ.