শিরোনাম
অনলাইন সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, পুলিশের সহায়তা নেন ৪.৬ শতাংশমহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎরূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদনচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্তচার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকারপ্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফেরানো হয় বিমানঅনলাইন সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, পুলিশের সহায়তা নেন ৪.৬ শতাংশমহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎরূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদনচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্তচার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকারপ্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফেরানো হয় বিমান

ঘোড়াঘাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ৫:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ঘোড়াঘাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
ঘোড়াঘাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় পর্যায়ে কাব শাপলা অ্যাওয়ার্ড, উপস্থিত বক্তৃতা ও ব্যাডমিন্টনে কৃতিত্বের জন্য চার শিক্ষার্থী জাতীয় পর্যায়ে পদক অর্জন করে। এ ছাড়া ২০১৯, ২০২২ ও ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৪৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

বুধবার (২৮ অক্টোবর) ঘোড়াঘাট সরকারী প্রথ‌মিক বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবিনা তানজিন। বিশেষ অতিথি ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ।

অতিথিরা বলেন, শিক্ষার্থীদের জীবনে তিনটি বিষয় মনে রাখা প্রয়োজন ভালো কাজের ফল ভালো, খারাপ কাজের ফল খারাপ এবং নিজের কাজের ফল নিজেকেই ভোগ করতে হয়। ভালো ও মন্দ কাজের পার্থক্য বুঝে চলতে পারলে শিক্ষার্থীরা জীবনে সফল হতে পারবে।

শিশুদের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের প্রবণতা ও আসক্তি বাড়ছে। এ বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। মোবাইল ফোনের মাধ্যমে ভালো ও মন্দ দুই ধরনের বিষয়ই দেখা যায়। কিন্তু শিশুরা সব সময় এ দুটির পার্থক্য বুঝতে পারে না। তাই শিশুদের সঠিক পথে পরিচালিত করতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন

সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সাহিদুল ইসলাম, ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুদা বেগম এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।

এ সময় অভিভাবক, সাবেক শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: