শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

গৌরনদী প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ৪:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বরিশালের গৌরনদী উপজেলায় যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্র্যাকের বাস্তবায়িত ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে প্রকল্পের কর্মকর্তা, উপকারভোগী নারী-পুরুষ ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির।

সভাটি সঞ্চালনা করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রিসান রেজা মো. সাহেদ।

এ সময় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম, ডিস্ট্রিক্ট ম্যানেজার রুপেশ বিশ্বাস, অ্যাসোসিয়েট অফিসার মো. সুজন মিয়া, স্থানীয় ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মী, প্রকল্পের ক্লায়েন্ট, মেন্টর ও ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় শুরুতে ব্র্যাকের ডিস্ট্রিক্ট ম্যানেজার রুপেশ বিশ্বাস স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম, লক্ষ্য ও অর্জন তুলে ধরেন।

আরও পড়ুন

১৮ বছরে বাড়েনি আদালত বেড়েছে মামলার পাহাড়

তিনি জানান, প্রকল্পের আওতায় গৌরনদীতে মোট ছয়টি ব্যাচে ১৫০ জন তরুণ উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১২১ জনই নারী উদ্যোক্তা। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনা, ব্যবসা পরিচালনা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রকল্পের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের আর্থিক সেবার আওতায় আনা ও ব্যবসায়িক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি টেকসইভাবে উদ্যোক্তা কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

ভোরের আকাশ/জেআ

বরিশাল

শেয়ার করুন: