শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ফাঁসিয়াখালী সড়কে চট্টগ্রামমুখী মারসা যাত্রীবাহী বাস ও কক্সবাজারমুখী যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে চার নারী ও একজন শিশু রয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বিষয়টি  নিশ্চিত করেছেন। সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

স্থানীয়রা জানান, বেপরোয়া গতির যাত্রীবাহী মারছা বাসের সাথে সংঘর্ষ লাগে নোহা মাইক্রো বাসের। সংঘর্ষে নোয়া মাইক্রো বাসটি দুমড়ে মুচড়ে যায়। মারছা বাসের সামনের আয়না, দরজাসহ নানা অংশে ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় সড়ক থেকে নোহাটি রাস্তার ধারে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। 

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটো মালুমঘাট হাইওয়ে থানায় হেফাজতে নেয়া হয়েছে। সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। নিহত ও আহতদের নাম-ঠিকানা জানার প্রচেষ্টা চলছে।

ভোরের আকাশ/মো.আ.

 

কক্সবাজারনিহতসড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: